প্রাইভেটকার-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কিশোরী নিহত, আহত ৩

২২ আগস্ট ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৮ PM
দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার

দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার © টিডিসি

যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ইফা (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা-মাসহ মোট তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল পৌরসভার চৌরাস্তা এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন (৪০) প্রাইভেটকার চালিয়ে স্ত্রী স্বপ্নিল ইসলাম (৩৫) ও মেয়ে ইফাকে নিয়ে যশোরের উদ্দেশে ফিরছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি দাঁড়িয়ে পড়ে প্রাইভেটকারটি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান সজোরে গাড়িটিকে ধাক্কা দেয়।

এ সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। একই সঙ্গে কাভার্ড ভ্যানের চালক রুহুল আমিনও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের যশোর জেনারেল কলেজ হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক কিশোরী ইফাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের বাবা ফরহাদ, মা স্বপ্নিল এবং ভ্যানচালক রুহুল আমিন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬