‘টাকা তুলে হাসিনাকে ফেরাব’ বলা সেই তরুণসহ গ্রেপ্তার ৪

২৪ জুলাই ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৮:৩১ AM
শেখ হাসিনাকে দেশে আনা হবে বলা যুবক

শেখ হাসিনাকে দেশে আনা হবে বলা যুবক © ভিডিও থেকে নেওয়া

সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইল্যা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’ বলে মন্তব্য করা সেই যুবকও রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে তাদের রিমান্ড চাওয়া হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকার জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান (২১) ও কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির মো. শাকিল মিয়া (১৯)।

উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন। ওই সময় সচিবালয়ের সামনে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মো. শাকিল মিয়া নামের এ যুবকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

ওই বক্তব্যে বলতে দেখা যায় ‘যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। শেখ হাসিনা ভালো ছিল।’

ওই যুবক আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি এ আন্দোলন এবং ছাত্র সমাজের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কী হলো আমাদের দাবি ও আন্দোলন? আমি জুলাই গণঅভ্যুত্থানে তিনদিন আহত অবস্থায় ছিলাম টিয়ারশেল লেগে। শুধু শিক্ষা উপদেষ্টা না, শিক্ষা সচিব ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরও পদত্যাগ করতে হবে।’

প্রসঙ্গত, ঘটনার পর গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। পরদিন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৭৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে …
  • ০৭ নভেম্বর ২০২৬
কার্যালয়ের সামনেই বিএনপি কর্মীদের ওপর আ.লীগের হামলা, ৩ জনের…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাবির কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে, বিশ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950