সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

২৭ মে ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সচিবদের বৈঠক

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সচিবদের বৈঠক © সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সচিবের সঙ্গে আলোচনার পর তারা একদিনের জন্য আন্দোলন স্থগিতের এ সিদ্ধান্ত নেন।

এর ফলে আগামীকাল বুধবার সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। একইদিনে আন্দোলনকারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের কাছে উপস্থাপন করবেন আলোচনায় অংশ নেওয়া সচিবরা।

মঙ্গলবার বিকেল ২টা ৪৫ মিনিটে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা।

এর আগে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের নেতৃত্বে কয়েকজন সচিবের অংশগ্রহণে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিবকে।

উল্লেখ্য, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যান। তারা গত শনিবার (২৪ মে) থেকে এ কর্মসূচি শুরু করেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬