সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

২৫ মে ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৪:২৫ PM
সচিবালয়ে বিক্ষোভ

সচিবালয়ে বিক্ষোভ © সংগৃহীত

উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা।

রবিবার (২৫ মে)  সকাল সাড়ে ৯টার পর থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের বাদামতলায় জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন তারা।

এ সময় তারা ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো’, ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ,  সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন তারা। 

উল্লেখ্য,  বৃহস্পতিবার (২২ মে)  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে  সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। শনিবার (২৪ মে) থেকে এ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন  সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬