গাজীপুরে ‘পদ্মা এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

০৯ আগস্ট ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:০৩ PM
পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে

পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে © সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ ৩-৪টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, ফলে ট্রেনের গতি কম ছিল। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, জয়দেবপুর স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬