মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডাকসু নির্বাচন: ছাত্র রাজনীতির সুবাতাস বইছে

১০ মার্চ ২০১৯, ০৭:০৬ PM

© ফাইল ফটো

আগামীকালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সমাজে রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরো বলেন, সোমবার ডাকসু নির্বাচন। এ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল অংশ নিয়েছে। এটাকে আমি স্বাগত জানাই। নির্বাচনে কোন দল জয়ী হবে সেটা পরের বিবেচ্য বিষয়। কারণ ২৮ বছর ডাকসু নির্বাচন হয়নি। আমাদের দেশে রাজনীতিবিদ গড়ার যে কারখানা ছিল তা প্রায় বন্ধ হয়ে গেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সমাজে রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে। এটা চালু থাকলে দেশের জন্য ভালো হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সদস্য সচিব হাসান জাফির তুহিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন জসীম, নাজিম উদ্দিন মাস্টার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সদস্য জিয়াউল হায়দার পলাশ, এসকে সাদি, বায়জিদ বোস্তামী, কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close