ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: খালেদা জিয়া

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ PM
বিএনপির বর্ধিত সভায় 
বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভাচুর্য়ালি যুক্ত হন খালেদা জিয়া

বিএনপির বর্ধিত সভায় বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভাচুর্য়ালি যুক্ত হন খালেদা জিয়া © ফেসবুকের ভিডিও থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেউ উক্তি মনে রাখা দরকার ‌‌‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।       

বেগম খালেদা জিয়া বলেন, ‘দীর্ঘ ৬ বছর পর আপনারা সবাই একত্রিত হতে পেরেছেন। ২৪-এর আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করছি। দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে।’

আরো পড়ুন: ভাড়া বাসে ঝুঁকি নিয়ে চলাচল ইবি শিক্ষার্থীদের, নিজস্ব বাহনে বৈষম্য

তিনি বলেন, ‘একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের জন্য নূন্যতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা।’

তিনি আরো বলেন, ‘আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ ও আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংগত করেছেন। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করবেন।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘এমন কোন কাজ করবেন না, যেন আপনাদের এতদিনকার ত্যাগ ও সংগ্রাম বিফলে যায়। আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ‌‌‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’।’

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬