ইউনূস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

২০ জানুয়ারি ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের  সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে যুক্তরাজ্যের কমনওয়েলথবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট এবং এর তথ্যগুলো সঠিক নয় —এমন  অভিযোগে প্রতিবেদনটি প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা।

রবিবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, লেবার দলের একজন এমপি হাউস অব কমন্সে এই রিপোর্টের বিষয়ে আপত্তি তুলে ধরেন। এরপর ব্রিটিশ এমপিরা প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি প্রত্যাহারের পক্ষে মতামত দেন। রিপোর্টটি এখন পর্যালোচনাধীন একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং এটি আর প্রচার করা হবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক রিপোর্টটি গত নভেম্বরে প্রকাশিত হয়। প্রতিবেদনে ড. মুহাম্মদ ইউনূসের ধারাবাহিক সমালোচনা করে বলা হয়, আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইউনূস প্রশাসন। একই সঙ্গে কট্টর ইসলামপন্থিদের ক্ষমতায়ন করছে।

ওই রিপোর্টে বলা হয়, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, নেতা, এমপি, সাবেক বিচারপতি, পণ্ডিতজন, আইনজীবী এবং সাংবাদিকদের হত্যার প্রমাণ পাওয়া গেছে এবং এসব হত্যায় জড়িত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে তারা নয়াদিল্লিভিত্তিক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের কাছ থেকে তথ্য পাওয়ার কথা বলে।

রিপোর্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে। অর্থাৎ জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করে বেশিরভাগ মানুষ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নিহত হয়েছেন বলে দাবি করা হয়। কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার যে রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্ট তার বিপরীত।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার তার রিপোর্টে বলেন, বেশির ভাগ মৃত্যু এবং আহতের ঘটনা ঘটেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের কারণে। এপিপিজি'র রিপোর্টে বলা হয়, ঢাকায় নতুন সরকার নিরপরাধ এক লাখ ৯৪ হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, সম্ভাব্য অপরাধে জড়িত বলে পুলিশ তার রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করেছে, এই সংখ্যা সেটার মতোই।

সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন লেবার পার্টির এমপি রূপা হক। চলতি সপ্তাহে কমন্সে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে একে 'বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ' বলে অভিহিত করেছেন তিনি।

লন্ডনে স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর নাওমি হোসেন বলেন, এপিপিজি'র ওই রিপোর্ট মৌলিকভাবে ত্রুটিপূর্ণ। জবাবদিহিতার হাতিয়ার হিসেবে এটা পুরোপুরি ব্যর্থ। এপিপিজি'র একজন মুখপাত্র বলেছেন, তারা কমনওয়েলথ অব নেশন্স-এর দিকে প্রতিষ্ঠান হিসেবে বেশি মনোনিবেশ করবে। তারা দেশভিত্তিক আর রিপোর্ট প্রকাশ করবে না।

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬