জুলাই ঘোষণাপত্র দিতে শিক্ষার্থীদের যে কারণে বারণ করেছিলেন ইউনূস

১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে কেন শিক্ষার্থীদের বারণ করেছিলেন তা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সভায় তিনি তা তুলে ধরেন।

তিনি বলেন, যে একতায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই একতার ‘অবমাননা’ হতে পারে ভেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ‘এককভাবে’ জুলাই ঘোষণাপত্র দিতে বারণ করা হয়েছিল।

ইউনূস বলেন, ‘মাঝে একদিন ছাত্ররা এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে। প্রক্লেমেশন করবে। আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কী প্রোক্লেমেশন দিচ্ছে। তারা আমাকে বলল। আমি বললাম, এটা হবে না। এটা আমার চাওয়াটাও ঠিক হবে না, তোমাদেরও করাটা ঠিক হবে না।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা স্পষ্ট। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে। ঐক্যের দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, হঠাৎ দেখি একা পড়ে গেছি। আশপাশে কেউ নাই। তখন একটু দুর্বল মনে করি। যখন আপনার আবার সবাই একসঙ্গে হন, মনের মধ্যে সাহস আসে যে একতাবদ্ধ আছি।’

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬