শেখ হাসিনার ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাইয়ে বিটিআরসি ও সিআইডিকে নির্দেশ

১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কিছু 'গুরুত্বপূর্ণ' ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি এম মহিতুল হক আনাম চৌধুরী।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এই বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করেন। এরপর আদালত সিআইডি এবং বিটিআরসি কর্তৃপক্ষকে ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করার নির্দেশ দেন।

এর আগে, আদালতে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, 'তারা বিভিন্ন উৎস থেকে শেখ হাসিনা এবং অন্যান্যদের কিছু গুরুত্বপূর্ণ ভয়েস রেকর্ডিং পেয়েছেন। এই ভয়েস রেকর্ডিংগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সিআইডি এবং বিটিআরসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন এবং এর জন্য আদালতের নির্দেশ প্রয়োজন। 

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬