‘আমাদের কথা মনে রেখ’— বলে কাঁদলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

০৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর

ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর © সংগৃহীত

‘যে শেষ পর্যন্ত টিকে থাকবে, গল্পটা সে-ই বলবে আর আমরা যতটুকু পেরেছি, করেছি। আমাদের কথা মনে রেখ।’ কথাগুলো গাজার আল আওদা হাসপাতালের সাদা একটি বোর্ডে লেখা ছিল। সাধারণত যে বোর্ডে রোগীর অস্ত্রোপচারটা কীভাবে করা হবে তা লেখা থাকে। মৃত্যুর আগ মুহূর্তে কথাগুলো লিখেছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। ২০২৩ সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন তিনি।

শুক্রবার জাতিসংঘের বৈঠকে চিকিৎসক মাহমুদ আবু নুজাইলার কথাগুলো পড়ে শোনান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এ সময় কান্নায় ভেঙে পড়েন। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।

চিকিৎসক আবু নুজাইলা একজন ফিলিস্তিনি অধিকারকর্মী ছিলেন। আন্তর্জাতিক চিকিৎসা-মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসেবেও কাজ করতেন। অত্যন্ত প্রতিকূল যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজের জীবন বাজি রেখে আহতদের চিকিৎসা দেন আবু নুজাইলা।

শুক্রবার নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন, গাজায় এ নরকের অবসান ঘটানোর দায়িত্ব সম্মিলিতভাবে আমাদের। যে জাতিগত নিধন চলছে, তা বন্ধ করার সম্মিলিত দায়িত্ব আমাদের।

তিনি বলেন, জীবন বাঁচানোর বাধ্যবাধকতা আপনাদের রয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফিলিস্তিনের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা সেই কাজটা হৃদয় দিয়ে করছেন। তারা ভুক্তভোগী মানুষগুলোকে (হামলার শিকার) ছেড়ে যাননি। (আপনারাও) তাদের ছেড়ে যাবেন না। ইসরায়েলকে দায়মুক্তি দেয়া বন্ধ করুন। জাতিগত নিধন বন্ধ করুন। নিঃশর্তভাবে এখনই এই আগ্রাসনের পরিসমাপ্তি ঘটান।

‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬