‘আ.লীগ নেতারা পালিয়েছে, বিএনপির দুর্নীতিবাজরা পালানোর সুযোগও পাবে না’

২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী

বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী © সংগৃহীত

আওয়ামী লীগের নেতারা তো পালানোর সুযোগ পেয়েছে, কিন্তু বিএনপির দুর্নীতিবাজ নেতারা সেই সুযোগও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার জামুয়া উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশ করে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে, আপনারা তাও পাবেন না। আমাদের কিছু নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে। যার সব ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে। আপনারা কিছুতেই ছাড় পাবেন না।

শিক্ষা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার নেতাকর্মীরা কে কী করেন, আমার কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব। আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই। এটা থেকে শিক্ষা নিতে হবে।

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করে মনিরুল হক চৌধুরী বলেন, লোটাস কামালের মতো বিরাট নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না। এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নাই। এই টাকার মূল্য কী? এখন তো ৭ দিনেও ১ পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, জাউ খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে, লাভটা কী? হারামের টাকার বরকত নেই, আর উনার জীবনে হারাম ছাড়া কিছু নেই।

বিএনপি নেতা সামছুল হক মজুমদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : রিজভী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9