সংবিধান সংস্কারে বিশেষ জনমত জরিপ শুরু আজ

০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
সংবিধান সংস্কারে জনমত জরিপ চলবে ৫-১০ ডিসেম্বর

সংবিধান সংস্কারে জনমত জরিপ চলবে ৫-১০ ডিসেম্বর © প্রতীকী ছবি

ছাত্র-জনতার  প্রবল  গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপর থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে যাতে কেউ স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারে সেজন্য ইতোমধ্যে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত নিতে সারাদেশে জনমত জরিপ শুরু হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষে দেশের ৬৪ জেলায়  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ জরিপ করবে। 

বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) শুরু হয়েছে বিশেষ জরিপ। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম. এম ফজলুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গত ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়।

এতে আরও বলা হয়, কমিশন অংশীজন, বিভিন্ন সংগঠন, ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় অব্যাহত রেখেছে। তাছাড়া কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত নিয়েছে, এতে ৫০ হাজার ৫৭৩ জনের মতামত পাওয়া গেছে। কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬