মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদগঞ্জের দুজন নিহত

০১ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
নিহত ইমরান ও সোহেল

নিহত ইমরান ও সোহেল

চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল খান (২২) এবং ইমরান খান (২২) দুই যুবকের মৃত্যু হয়েছে।  রবিবার ( ১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল সেকদী (ফরিদগঞ্জ) গ্রামের অটোরিকশা চালক আনোয়ার খানের ছেলে। অপরদিকে  ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সোহেল ও ইমরান মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রিক্সার সাথে এবং পরে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

আরও জানা যায়, ঘটনাস্থলেই সোহেল নিহত হন।আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬