৫ বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগের সিদ্ধান্ত

২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান © সংগৃহীত

৫ বিসিএস ক্যাডার ও ননক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয় থেকে এই পরিকল্পনা প্রকাশ করা হয়।

একই সঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যে ৪৭তম বিসিএসের নিয়োগ সার্কুলার প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।

তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জন, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০ জন, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১ হাজার ৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১ হাজার ৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর আগে, মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সূত্রটি জানিয়েছিল, এই নিয়োগের মধ্যে ২০ হাজার নতুন পদ রয়েছে, যা সবই কর্মকর্তা পর্যায়ের।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence