যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে

০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ PM
মাহদী হাসান

মাহদী হাসান © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে থাকলেও পুলিশের ছাড়পত্র না পাওয়ায় জ্যামাইকার উদ্দেশে যাত্রা করতে পারেননি বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। ওই দিন রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে পুলিশের ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত ফ্লাইটটিতে উঠতে পারেননি তিনি।

বিমানবন্দরে আটকে দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহদী হাসান বলেন, ‘আজ আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে গেছে।’

মাহদী হাসানের দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ পুলিশ দিয়েছে বলেও জানান তিনি।

পরে বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান মাহদী হাসান। তবে তাকে আটকে দেওয়া এবং বিদেশযাত্রায় বাধা দেওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬