ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২২ হাজার কর্মকর্তা নিয়োগের ঘোষণা আজ

২৪ নভেম্বর ২০২৪, ১১:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।

তিনি বলেন, নতুন নিয়োগের সব কটি পদই কর্মকর্তা পর্যায়ের। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে, তা সংবাদ সম্মেলনে জানানো হবে।

জানা গেছে, ক্যাডার ও নন-ক্যাডার মিলে বড় ধরনের এ নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়া হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দুপুরে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে বিস্তারিত তথ্য তিনিই জানাবেন।

সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬