ত্রাণ নিয়ে ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশের আলেমরা

২২ নভেম্বর ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আলেমরা

ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আলেমরা © সংগৃহীত

প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় সেবা সংস্থা হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (টিমএইচসিএসবি)। প্রায় কোটি টাকা ব্যয়ে এই সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো জাতীয় সংস্থা আনুষ্ঠানিকভাবে সহায়তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াল।

গত ১৯ নভেম্বর মিসর সফরে যায় সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই দলে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ড. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, মুফতি তাওহিদুল ইসলাম ও স্বাস্থ্যবিষয়ক সহপরিচালক মাওলানা ইমরান নাফিস।

ছয় দিনের এই সফরে মিসরের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজা ও খান ইউনিসেও সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা।

সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ বলেন, ফিলিস্তিনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫২ হাজার মানুষ মিসরে আশ্রয় নিয়েছে। আমরা এর আগেও সীমিত পরিসরে তাদের জরুরি সহায়তা দিয়েছি।

আরও পড়ুন: জাবিতে ছাত্রশিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমাদের এই সহায়তা নতুন নয়। ইতোমধ্যেই আমরা মিসরের ‘রেট ক্রিসেন্ট হাসপাতাল’ ও ‘মাহাদ নাসির হাসপাতালে’ অসুস্থ ৫০ জনকে চিকিৎসা সহায়তা দিয়েছি। এবার আরেকটু বিস্তৃত পরিসরে সহায়তা দিতে মিসর সফরে এসেছি। এই সফরে আমরা নগদ অর্থ বিতরণের পাশাপাশি ফিলিস্তিনের ২০০ পরিবারকে সাড়ে ১৯ লাখ টাকার সহায়তা দিয়েছি।

তিনি আরও বলেন, পাশাপাশি আহত ও রোগীদের পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তা, আল আজহারের ফিলিস্তিনি শিক্ষার্থীদের তিন লাখ টাকা, দারিদ্র্য বিমোচনে আড়াই লাখ টাকার সহায়তা দিচ্ছি। এ ছাড়া খান ইউনিসে ২০ লাখ টাকার এবং মিসরের শরণার্থী শিবিরে পাঁচ লাখ টাকার খাবার ও পানি বিতরণ করছি এবং পাঁচ লাখ টাকা ব্যয়ে শীতবস্ত্র বিতরণ করেছি, আলহামদুলিল্লাহ।

হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (টিমএইচসিএসবি) সরকারি নিবন্ধনভুক্ত একটি অলাভজনক ও অরাজনৈতিক সেবা সংস্থা। দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9