ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

১০ নভেম্বর ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বক্তব্য দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান

বক্তব্য দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান © টিডিসি

দুঃখখ্যাত যশোরের ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে অভয়নগরের আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন তিনি। 

উপদেষ্টা বলেন, যারা অবৈধভাবে খাল ও ঘের দখল করে আছে প্রশাসন সেগুলো মুক্ত করবে। ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা যায় এ বিষয়ে আলাপ-আলোচনা করা হবে। 

আরও পড়ুন: যশোরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

ভুক্তভোগী মানুষের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পাঁচ লাখ মানুষের ভোগান্তির সমাধান আগে করতে হবে। আমরা একটি স্থায়ী সমাধানের দিকে যেতে চাই। ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রমুখ।

সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬