রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২২ অক্টোবর ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে মহাখালী ফ্লাইওভার বিআরটি ভবনের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জিদান (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভোরের দিকে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপর তাদের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে ভর্তি দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা ফারুক আরও বলেন, ‘আমরা আহত যুবকের কাছ থেকে জানতে পারি যিনি মারা গেছেন তাঁর নাম জিদান। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি বনানী থানা-পুলিশকে জানিয়েছি।’

তাকে হাসপাতালে নিয়ে আসা মোশারফ নামের এক পথচারী বলেন, মহাখালী ফ্লাইওভারে ওঠার কিছুটা আগে বিআরটি ভবনের সামনে একটি মোটরসাইকেল করে দুই যুবক ফ্লাইওভারে উঠছিলেন। এমন সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান জিদান নামে ওই যুবক আর বেঁচে নেই। অপর যুবক গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬