১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৩৯১ কোটি টাকা

২১ অক্টোবর ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা ১৮ হাজার ৩৯১ কোটি টাকা। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ছয় লাখ ৬৬ হাজার ৩১৬ ডলার, যা বিদায়ী সেপ্টেম্বর ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি এক লাখ ৫৯ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছরের অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে চার কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। অক্টোবরের ১৯ দিনে এই ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬