ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে ‘প্রাইজ’ দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘পালাব না’ বললেও তার কোনো খোঁজখবর নেই। তিনি কোথাও আছেন, এ সম্পর্কেও তথ্য নেই। তার সম্পর্কে খোঁজ দিতে পারলে ‘প্রাইজ’ দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ব্রিফিংকালে এক সাংবাদিক প্রশ্ন করেন, ওবায়দুল কাদের কোথায় এখন? এ প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের কাছে তার (ওবায়দুল কাদের) সম্পর্কে কোনো তথ্য নেই।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি আমাকে এরকম একটা খবর (ওবায়দুল কাদের কোথায় আছেন) দিয়ে দিয়ে দিতে পারেন, আমি আপনাদের প্রাইজ দিয়ে দেবো। আপনারা আমাদেরকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন।’স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫,৬ ও ৭ আগস্ট সময়ে কোনও সরকার ছিল না। এই সময়ে কিন্তু বেশির ভাগ লোক (আওয়ামী লীগের) চলে গেছে।’ যোগ করেন এই উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতা দেশ ছেড়েছেন। অনেকে বলছেন, তাদের বড় অংশই ভারতে অবস্থান নিয়েছেন। অনেক নেতা বিদেশে থেকে গণমাধ্যমকর্মী, দেশে-বিদেশে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কমবেশি যোগাযোগ রাখছেন। তবে কেউ ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে রাখতে হবে মাদ্…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় …
  • ৩০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জামায়াতের এমপি, সমালোচনায় স…
  • ৩০ মার্চ ২০২৬
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence