বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

০৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
ছবি

ছবি © সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কামাল হোসেন (৩২) সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে থেকে মাদকের চালান আনতে গেলে তাদের ওপর গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই কামাল নিহত হয়।

আরও পড়ুন: শেকৃবির হল ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকি ১২ লাখ টাকা

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে নিহত হয়ে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয় তদন্ত পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগ: ভারত
এসএসসির ফল চলতি মাসের শেষে, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে কী …
  • ১৯ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় সুখবর পেলেন আলভারেজ
  • ১৯ জুলাই ২০২৬
গুলিবিদ্ধ ফিলিস্তিনি ফুটবলার মারা গেছেন
  • ১৯ জুলাই ২০২৬
‘এমন ফুটবলই দেখতে আমার ভালো লাগে’—আর্জেন্টিনার প্রশংসায় রোন…
  • ১৯ জুলাই ২০২৬
গাছে ঝুলছিল মাধ্যমিক শিক্ষকের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে সুপারকম্পিউটারের নতুন ভবিষ্যদ…
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence