শহীদ আহনাফের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা

শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা © সংগৃহীত

শহীদ আহনাফের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) কোটা সংস্কার আন্দোলনে নিহত বিএএফ শাহীন কলেজ ছাত্র শফিক উদ্দিন আহম্মেদ আহনাফের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় আহনাফের সাহসিকতা এবং তার আত্মত্যাগের কথা স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং আহনাফের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালে তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন আহনাফ। আন্দোলনে অংশ নিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে একবার বাসায়ও ফিরেছিলেন। কিন্তু গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিতে প্রাণ হারান আহনাফ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬