মধ্যস্বত্ত্বভোগীর দৌরাত্ম্যে কার্যকর হয়নি মুরগি ও ডিমের ‘যৌক্তিক দাম’

২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
মুরগী ও ডিম

মুরগী ও ডিম © ফাইল ছবি

সরকারের বেধে দেওয়া ‘যৌক্তিক দামে’ বিক্রি হচ্ছে না মুরগি ও ডিম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সরকার নির্ধারিত দাম কার্যকর হয়নি। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত বাজার মনিটরিং না থাকায় মধ্যস্বত্ত্বভোগীরা অতিরিক্ত মুনাফা করছে, যার চাপ নিতে হচ্ছে ভোক্তাদের।

রাজধানীর কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির সর্বোচ্চ ১৮০ টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এ ছাড়া খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম ১৪২ টাকা ৪৪ পয়সা হওয়ার কথা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ডজন প্রতি ১৫৫ টাকায়। 

এদিকে, ভারতে ইলিশ রপ্তানি বন্ধেরও কোনো সুফল তারা পাচ্ছেন না ক্রেতারা। বাজারে প্রতি কেজি ইলিশ মাছ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর জন্য সরবরাহ ঘটতিকে দুষছেন বিক্রেতারা। 

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬