বাধ্যতামূলক অবসরে আরও দুই সেনা কর্মকর্তা

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM

© সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের আর্মি অ্যাক্ট সেকশন-১৮, আর্মি অ্যাক্ট (রুলস) ১২ (১), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮ (সি), ২৫৩ (সি) (ii), ২৬১, সংশোধিত আর্মি রেগুলেশন্স (রুলস) ২৬২ (৪) ও ২৬৯ (এ), আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স) ১৬৮ (বি) এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন-১৯৮১ এর বিধি-৯ (কে) অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' প্রদান করা হলো।

এই আদেশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬