বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, নিহত ২৭

২৭ আগস্ট ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
বাংলাদেশে বন্যার চিত্র

বাংলাদেশে বন্যার চিত্র © ফাইল ছবি

দেশে চলমান বন্যায় ১১ জেলায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন। পানিবন্দি অবস্থায় আছে ১২ লাখ ৭ হাজার ৪২৯ পরিবার।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

উপদেষ্টা জানান, দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

আরও পড়ুন : ফারাক্কার ১০৯ গেট খুললেও বন্যার সম্ভাবনা নেই

এছাড়া ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি ১২ লাখ ৭ হাজার ৪২৯ পরিবার।

আরও পড়ুন : বন্যার্তদের পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

উপদেষ্টা ফারুক ই আজম আরও জানান, দেশের মোট ৭৪ উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৫৪১টি।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬