বন্যাকবলিত ফেনীবাসীর পাশে দাঁড়াতে উদ্যোগ ব্যারিস্টার সুমনের

২২ আগস্ট ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
ব্যারিস্টার সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সায়েদুল হক সুমন © সংগৃহীত

উজান ও বৃষ্টির পানির ফলে বন্যাকবলিত ফেনীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি তথ্য সহযোগিতা চেয়েছেন।

 পোস্টে তিনি লিখেছেন, ‘ফেনীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযানের জন্য দুই হাজার স্কয়ার ফিটের উন্মুক্ত ছাদ প্রয়োজন। তথ্য দিয়ে সহযোগিতা করুন 01819023220’। এতে অনেকেই সাড়া দিয়ে তাকে তথ্য দিয়ে সাহায্য করছেন। 

এদিকে দেশের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বর্ষণ আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে বন্যাকবলিত ৬ জেলার ৪৩ উপজেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১ লাখ ৯০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলো হলো-কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার।

ট্যাগ: বন্যা
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close