তাপমাত্রা আবার কমার পূর্বাভাস, থাকবে কত দিন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ PM
তাপমাত্রা কমবে দেশে

তাপমাত্রা কমবে দেশে © সংগৃহীত

মাঘ মাসের মাঝামাঝি সময়ে এসে সারা দেশে শীতের দাপট অনেকটা কমেছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভোরের দিকে কিছুটা শীত অনুভূত হলেও পূর্বাঞ্চলে দুপুরের পর বসন্তের মতো গরমের অনুভূতি মিলছে। বর্তমানে প্রকৃতির এই মিশ্র আচরণের মধ্যেই তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১০ দশমিক ৮, বরিশালে ১২ দশমিক ৮, খুলনায় ১৩ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৮, রংপুরে ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১৫ দশমিক ৫ এবং চট্টগ্রামে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবির এক শিক্ষার্থীর জন্য প্রক্সি দিলেন আরেক শিক্ষার্থী

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ২ ফেব্রুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ৩ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কমতে বাড়তে পারে। ৫ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অবশ্য দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬