আগামী ৫ দিন শীতের তীব্রতা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩১ PM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

সারাদেশে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেক এলাকায় সারাদিন সূর্যের দেখা মিলছে না, আবার কোথাও দুপুরে রোদের দেখা মিললেও তাতে নেই কোনো উষ্ণতা। তীব্র এই উত্তুরে হাওয়ায় জবুথবু হয়ে কাঁপছে দেশ।

আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। 

এতে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ অনুভূত হচ্ছে। এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হয়েছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি নিম্নরূপ—

প্রথম দিন (৪ জানুয়ারি সকাল ৯টা থেকে শুরু):
দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে নৌ ও স্থল যোগাযোগ ব্যাহত হতে পারে। এদিন মৃদু শৈত্যপ্রবাহ পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী এবং সিলেট অঞ্চলে বয়ে যেতে পারে। অন্যদিকে দেশের বেশির ভাগ স্থানে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশার কারণে দিনের প্রথম ভাগে আবহাওয়া শীতল অনুভূত হতে পারে।

বাতাসের দিক ও গতি: উত্তর/উত্তর–পশ্চিম, ঘণ্টায় ৬–১২ কিলোমিটার। ঢাকায় সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা: ৯৭ শতাংশ। সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ২৫ মিনিট, সূর্যোদয়: সকাল ৬টা ৪৪ মিনিট।

আরও পড়ুন: চলতি মাসেই হবে ৫ শৈত্যপ্রবাহ—শুরু কখন, কোনটির তীব্রতা কেমন

দ্বিতীয় দিন (৫ জানুয়ারি সকাল ৯টা থেকে)
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলাচ্ছন্ন থাকতে পারে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন (৬ জানুয়ারি সকাল ৯টা থেকে)
এদিনও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলাচ্ছন্ন থাকতে পারে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ দিন (৭ জানুয়ারি সকাল ৯টা থেকে)
দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পঞ্চম দিন (৮ জানুয়ারি সকাল ৯টা থেকে)
দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলাচ্ছন্ন থাকতে পারে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষে তাপমাত্রা বাড়তে পারে।

গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি
  • ১৪ মার্চ ২০২৬
রোজা না রাখার যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে হাদিসে
  • ১৪ মার্চ ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081