ঢাকায় কুয়াশার সঙ্গে থাকবে বাতাসের দাপট, সূর্যের দেখা কি মিলবে?

০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ AM
রাজধানী ঘন কুয়াশায় ঢাকা

রাজধানী ঘন কুয়াশায় ঢাকা © সংগৃহীত

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকা দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আজ রবিবারের (৪ জানুয়ারি) রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, শুরু কখন—জানালেন আবহাওয়াবিদ

পূর্বাভাসে বলা হয়, রবিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, কুয়াশাচ্ছন্ন ভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬