তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শেষ কখন?

০৩ জানুয়ারি ২০২৬, ১১:১৭ AM
তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে শুরু

তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে শুরু © সংগৃহীত

কুয়াশায় আচ্ছন্ন দেশে কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। শীতল হয়ে আছে মাটি। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে জনজীবন। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এর মাঝেই শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ৬ জানুয়ারি সকাল থেকে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে এবং কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে। এসময় তাপমাত্রা কোন কোন অঞ্চলে নামতে পারে ৪ ডিগ্রীর নিচে। 

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫ জানুয়ারি পর্যন্ত ধীরে ধীরে বাড়বে, ফলে এই কদিন রাত ও দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা বেশি থাকবে। তবে ৬ জানুয়ারি সকাল থেকে ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা দ্রুত কমতে পারে। এ সময়ে দেশের কোন কোন অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আরও জানান, বর্তমানে ভারী কুয়াশায় দেশের অধিকাংশ অঞ্চল ঢাকা থাকলেও আজ দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। ইতোমধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের কুয়াশা কিছুটা কেটেছে; সিলেট ও ময়মনসিংহের কিছু অংশেও কুয়াশা সরে গেছে। তবে কুয়াশা এখনই পুরোপুরি বন্ধ হবে না, আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

আরও পড়ুন: ঢাকায় ৭ বছরের রেকর্ড ভাঙতে পারে শীতের তীব্রতা

দেশে চলমান শৈত্যপ্রবাহ প্রসঙ্গে ড. ওমর ফারুক বলেন, গত তিন দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে এবং আজও সাতটি জেলায় তা অব্যাহত রয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর বরিশাল ও খুলনাসহ আরও কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ ছিল। তবে ৬ থেকে ১২ জানুয়ারির মধ্যে আবারও দেশজুড়ে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এবং দু-একটি এলাকায় তা তীব্র আকার ধারণ করতে পারে। সামগ্রিকভাবে গতবারের তুলনায় এবার শীত বেশি পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্বাভাস অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

বিশেষ করে আজ শনিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলতি মৌসুমে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই-তিনটি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রার (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক-দুইটি শৈত্য প্রবাহ হবে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সেখানে আজকের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।

শেরপুরের বাজারে অপরিপক্ব লিচুর ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে শিশ…
  • ২০ মে ২০২৬
আর্থিক স্বচ্ছতা আনতে হিসাববিদদের সেলফ-রেগুলেশনের আহ্বান জান…
  • ২০ মে ২০২৬
ইবি শিক্ষকের আড়াইশ পৃষ্ঠার পিএইচডি থিসিসের মূল্যায়ন রিপোর্ট…
  • ২০ মে ২০২৬
তিন ধাপে নয়, একবারে পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা
  • ২০ মে ২০২৬
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়াতে চায় পিডিবি
  • ২০ মে ২০২৬
সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081