যমুনায় চলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠক

০৯ আগস্ট ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা © ফাইল ছবি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক চলছে। শুক্রবার (০৯ আগস্ট) দুপর ১২টায় এ বৈঠক শুরু হয়। মাঝখানে নামাজের বিরতি ছিল।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের সামনে ৫ চ্যালেঞ্জ

এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন।

পরে আজ (শুক্রবার) দুপুরের দিকে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।

রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬
এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬