নাহিদ পেলেন তথ্যপ্রযুক্তি, আসিফ ক্রীড়া মন্ত্রণালয়

০৯ আগস্ট ২০২৪, ০১:২৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিজ নিজ মন্ত্রণালয় ভাগ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জুনায়েদ আহমেদ পলক।

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শেখ হাসিনার শাসনামলে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬
এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬