ফেনীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

০৯ জুন ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
ফেনীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ফেনীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

ফেনী সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন উত্তর কাশিমপুরের কালামিয়া নতুন বাড়ির নূর করিমের ছেলে। সে উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসায় ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে গরু নিয়ে উত্তর কাশিমপুর নিলানজলায় যান আনোয়ার। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানতে পারব। 

পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে মাঠে গরু আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬