সাকিবকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুলছাত্র

০৭ মে ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM

© সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানকে এক নজর দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে স্কুলছাত্র নিরব (১৪)। মঙ্গলবার (৭ মে) দুপুরে কুমিল্লার  চৌদ্দগ্রামে এ ঘটনাটি ঘটে।  এতে তার শরীরের ৩৫-৪০ শতাংশ পুড়ে গেছে।

আহত নিরব উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ এলাকার জসিম উদ্দিনের ছেলে। সে ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হারল্যান স্টোর নামে একটি শোরুম উদ্বোধনের কথা রয়েছে সাকিব আল হাসানের। তার আসার খবরে দুপুর থেকেই উৎসুক জনতা ভিড় করতে থাকে ধোড়করা বাজারে। ধোড়করা বাজারের মালেক টাওয়ারের নীচ তলায় শোরুমটি উদ্বোধন করা হবে শুনে সাকিব আল হাসানকে এক নজর দেখতে মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থান নেন বেশ কয়েকজন। এ সময় বারান্দার সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে আটকা পড়েন নীরব নামে এক তরুণ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় তার পুরো শরীর। উপস্থিত জনতার প্রচেষ্টায় তাকে বিদ্যুতের তার থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার রবিউল আলম গণমাধ্যমকে বলেন, আহত তরুণের শরীরের ৩০-৪০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

 
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close