বায়ুদূষণে ১২২ শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা 

২৭ মার্চ ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ বুধবার ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। আজ বায়ুদূষণের তালিকায় প্রথম পাকিস্তানের লাহোর, দ্বিতীয় অবস্থানে ঢাকা, এরপরই রয়েছে ভারতের দিল্লি।  

বুধবার (২৭ মার্চ) সকাল ৯টা ১৭ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২১৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ তালিকায় ২৬০ নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের বেইজিং এবং ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬