ছাদ থেকে পড়া ইট কেড়ে নিল সাবেক ঢাবি শিক্ষার্থীর প্রাণ

১১ জানুয়ারি ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
স্বামী ও তিন বছরের সন্তানের সঙ্গে ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু

স্বামী ও তিন বছরের সন্তানের সঙ্গে ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু © সংগৃহীত

কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মৌচাকে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ ঘটনায় রমনা থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। 

দীপান্বিতা বিশ্বাস দিপুর গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিসে কর্মরত ছিলেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।

রমনা থানা সূত্রে জানা গেছে, মৌচাকে ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় নির্মানাধীন ভবন থেকে ইট পড়লে ঘটনাস্থলে এ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে। 

মাথায় ইট পড়ে মৃত্যুর ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে হাতে একটি ব্যাগ নিয়ে হেটে বাসা ফিরছিলেন দীপান্বিতা বিশ্বাস দীপু। হঠাৎ মাথায় ইট পড়লে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

নিহত দীপান্বিতা বিশ্বাস দীপুর তিন বছরের একটি সন্তান রয়েছে। সন্তান ও স্বামীকে নিয়ে সিদ্ধেশ্বরী এলাকায় থাকতেন। বর্তমানে নিহতের মরদেহ আজগর আলী হাসপাতালে রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ সেশনের শিক্ষার্থী ছিলেন।

ট্যাগ: ঢাবি
‘সাংবাদিক-পুলিশ পেটাতে না পারলে ছাত্রদল হয়ে কী হলো’, অডিও ভ…
  • ২২ অক্টোবর ২০২৬
৮ ক্যাটাগরিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে ভিএসও বাং…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
  • ২২ অক্টোবর ২০২৬
আইনের শাসন সূচকে ২ ধাপ এগিয়েও কেনিয়া-জিম্বাবুয়ের চেয়ে পিছিয়…
  • ২২ অক্টোবর ২০২৬