© সংগৃহীত
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, মির্জা ফখরুলসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত। এরআগে, কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য, সোমবারই এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়।
গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি।