সরকারি নিষেধাজ্ঞা ভেঙ্গে হরতালের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বিএনপি নেতাকর্মীদের মিছিল

বিএনপি নেতাকর্মীদের মিছিল © সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা ভেঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগে এই মিছিল করেন তারা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক-উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু প্রমুখ।

ছাত্রীকে ছুরিকাঘাত করছিল যুবক, দেখছিল সবাই—এগিয়ে এলো না কেউ
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
৯ বিশিষ্ট ব্যক্তি ও এক ব্যান্ডকে একুশে পদক তুলে দিলেন প্রধা…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র বৃত্তিতে যশোর শিক্ষা বোর্ডে শীর্ষে যশোর জেলা ও যশোর …
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি নির্দেশনা অমান্য করে খোলা শিক্ষাপ্রতিষ্ঠান, কড়া বার্…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সব প্রার্থী বাদ
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষকদের ঈদ উৎসব ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬