আলোচিত মুরাদ হাসান যে প্রতীক পেলেন

১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ঈগল প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল মুরাদ হাসানের পক্ষে প্রতীক গ্রহণ করেন।

ডা. মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। দশম সংসদ নির্বাচনে জোটগত কারণে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে তিনি মনোনয়ন বঞ্চিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগের টিকিট পান। দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য হলে সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এ দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যে নানা কারণে আলোচিত ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। একইসঙ্গে দলীয় পদ-পদবিও হারান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডা. মুরাদ হাসান।

মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬