১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী

১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
সেনাবাহিনী

সেনাবাহিনী © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে, গত রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সেনা মোতায়েনে ইসির আগ্রহের কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রপতি এতে সম্মতি দেন।  

সোমবার এক পরিপত্রে ইসি জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।  

পরিপত্রে বলা হয়েছে, ভোট গ্রহণের দিন সকালে ভোট গ্রহণ আরম্ভ হওয়ার পূর্বেই অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে পার্বত্য, হাওর, বাঁওর, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম অঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র অথবা জেলা সদর বা উপজেলা সদর বা মহানগর থেকে অধিক ও ভোটকেন্দ্রে গমনের প্রয়োজনীয় সময় ইত্যাদি বিবেচনায় প্রত্যন্ত যেসব এলাকায় ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না, সেসব ভোটকেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসারের আলোকে রিটার্নিং অফিসার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নির্ধারণ করবেন।

ব্যালট পেপার ভোট গ্রহণের দিন সকালে নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য যাচাই-বাছাই করে ও তথ্য সংগ্রহের মাধ্যমে রিটার্নিং অফিসার পরিকল্পনা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬