ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হবে।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে ও জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে এবং উপজেলা হতে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় হতে বিভাগ/আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভাগ/আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনাররাও গণমাধ্যমকে বলেছেন, দুর্গম এলাকাগুলোয় আগের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে। যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে পাঠানো হবে।

ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
close