নৌকা প্রতীক পেলেন সাকিব আল হাসান

১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
নৌকা প্রতীক পেলেন সাকিব

নৌকা প্রতীক পেলেন সাকিব © সংগৃহীত

মাগুরার দুটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক পেলেন নির্বাচনি প্রতীক। মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাকিব আল হাসান। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং আফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ করেন। 

প্রতীক বরাদ্দ পেয়ে সাকিব ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান। প্রথমবারের মতো রাজনীতিতে আসা সাকিবের জন্য সবই নতুন চ্যালেঞ্জ। তিনি বলেন, আমার জন্য সবই নতুন, সবই চ্যালেঞ্জিং। জেলা আওয়ামী লীগ আমার কাজ অনেক সহজ করে দিচ্ছে। আশা করব এ ধরনের সহযোগিতা আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে যাব, আমার কাজ সহজ হবে।

সাকিব বলেন, এই আসনের ভোটাররাই ঠিক করবেন পরের ৫ বছর কে তাদের হয়ে কাজ করবে। তাদের প্রতিনিধি তাদেরই বেছে নিতে হবে। সবাই যেন কেন্দ্রে এসে ভোট দেয়। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। আমি আশা করবো আমাকেই ভোট দেবে আর যদি না দেয় তাতেও আপত্তি নেই। আমি চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।

মাগুরা-১ আসনে প্রতীকপ্রাপ্ত পাঁচ প্রার্থী হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সঈফ পেয়েছেন লাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ডাব প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোতাসিম বিল্লা পেয়েছেন টেলিভিশন ও তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।  

মাগুরা-২ আসনে প্রতীক পাওয়া পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আলী পেয়েছেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ডাব, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আছাদুজ্জামান পেয়েছেন একতারা ও তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close