নির্বাচনে মাহিয়া মাহির প্রতীক ট্রাক

১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও শুরু হয়েছে প্রতীক বরাদ্দ। এতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ট্রাক।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। 

জানা গেছে, আসন্ন নির্বাচনে মাহিয়া মাহির প্রতিদ্বন্দ্বী ৭ জন। অর্থাৎ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মাহিসহ ভোটের লড়াইয়ে আছেন আট জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বসির আহমেদ,  বিএনএফের আল সাদাত, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা ও জাতীয় পার্টির মোহা. শামসুদ্দিন।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close