‘দলের লোকেরাই মাশরাফিকে নিয়ে গুজব ছড়ায়’

১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা © ফাইল ছবি

দলের লোকেরা মাশরাফিকে নিয়ে গুজব ছড়ায় বলে মন্তব্য করেছেন তার বাবা গোলাম মুর্তজা স্বপন। এক টাকার খবর নামে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে আমার দলের লোক এমন এমন কর্মকাণ্ড করে, মাথা কেটে এমন এমন জিনিস তৈরি করবে যেন আপনি একটি অনৈতিক লোক। মাশরাফিকে হেয় করার জন্য আমাদের নিয়েও কত ধরনের কিচ্ছা-কাহিনি তৈরি করেছে। এ গুলো চ্যালেঞ্জিং।

‘এগুলো বিরোধীরা করে না আমার নিজের দলের লোকেরা করে। বিএনপি-জামায়াত এগুলো করে না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে আসছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফিকে পছন্দ করে বলে সেটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী তাকে পছন্দ করে, নিশ্চই কোনো অ্যাঙ্গেল থেকে পছন্দ করেন। আমরা এবং মাশরাফিও চায় সে অ্যাঙ্গেল যাতে নষ্ট না হয়। মাশরাফি প্রধানমন্ত্রীর কাছে যে হীরের টুকরা, সেটাই সে থাকতে চায়।

তিনি  বলেন, এসব অপ্রচারের ভয় আমি নিজেও পাচ্ছি এমনকি মাশরাফিও পাচ্ছে। উপরে আল্লাহ আছেন, যদি সে ভালো কাজ করে সত্যটা একদিন প্রকাশিত হবেই।

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence