সারাদেশে মোতায়েন হচ্ছে আরও ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৭ ডিসেম্বর ২০২৩, ১০:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

রেল ও সড়ক পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সারাদেশে আরও ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। রোববার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্তপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে এই ১৩ হাজার সদস্য।

সারাদেশের ১ হাজার ৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন। রেলস্টেশন, বাসস্টান্ড ও লঞ্চঘাট ছাড়াও সড়ক ও রেলপথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক দৃষ্টি রাখবেন তারা।

এর আগে গত নভেম্বরে দেশে সড়ক, রেল ও নৌ পথে যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ৬৫ হাজার আনসার ও ডিডিপি সদস্য মোতায়েন করা হয়।

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close