যে এমপি মাত্র আড়াই ঘণ্টা দায়িত্বে ছিলেন, করেছেন মনোনয়ন প্রত্যাহার

১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করলেন ‘আড়াই ঘণ্টার এমপি’ খ্যাত মো. শাহজাহান আলম সাজু। সমঝোতায় জাতীয় পার্টিকে আসন ছেড়ে দেওয়ায় শাহজাহান আলম ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

আজ রবিবার সহকারী রিটানিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

এরআগে ১৫ নভেম্বর উপ-নির্বাচনে জয়ী হওয়া শাহজাহান আলমকে দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শাহজাহান আলমের জয়ের মাধ্যমে ৫০ বছর পর এ আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। 

তিনি জানিয়েছেন, দলীয় নির্দেশনা মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। শাহজাহান আলম শপথ নেওয়ার আড়াই ঘণ্টা পর তফসিল ঘোষণা করে আওয়ামী লীগ। যে কারণে শাহজাহান আলম নিজেকে ‘আড়াই ঘণ্টার এমপি’ হিসেবে আখ্যায়িত করেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬