গাজীপুরে রেলপথে নাশকতা, বিএনপি নেতাসহ সাতজন গ্রেপ্তার

১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
গাজীপুরে দুর্ঘটনাকবলিত ট্রেন

গাজীপুরে দুর্ঘটনাকবলিত ট্রেন © ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে রেলপথে নাশকতার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান আজমল ভূইয়াও রয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার শিকদার মো. হাসান ইমাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আজমল ভূইয়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি। তিনি সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানা গেছে।

গত বুধবার ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের বনখরিয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঢাকার কমলাপুরে যাচ্ছিল। মঙ্গলবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি রেলপথের অংশ কেটে রাখে দুর্বৃত্তরা।

এতে ট্রেন লাইনচ্যুত হয়ে এক যাত্রী নিহত ও ১৪ জন আহত হন। এ ঘটনায় ট্রেনের চালক ও দুই সহকারী চিকিৎসাধীন রয়েছেন। পরে গত বৃহস্পতিবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়। আশরাফুল আলম খান নামে রেলের এক কর্মকর্তা অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেছেন।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬