নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও: ইসি আলমগীর

০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ময়মনসিংহে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর

ময়মনসিংহে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর © সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে।

এছাড়াও নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: টাকা ছাড়া এমপিও হয় না’—মতিঝিল মডেল কর্তৃপক্ষের অডিও ফাঁস

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর।

ইসি আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।

আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬